The Republic Spice Basic Trial Pack Combo (শাহী গরম মশলা + মরিচ + হলুদ + ধনিয়া)
৳ 400.00
রোজকার রান্নার চারটা অপরিহার্য মসলা এক প্যাকেজে — খাঁটি, ভেজালমুক্ত, আর সবসময় হাতের কাছে রেডি।
কারি ব্লেন্ড যতই সুবিধাজনক হোক, ঘরে কিছু বেসিক মসলা সবসময় লাগেই — ডাল রান্নায় হলুদ, ভুনায় মরিচ, ঝোলে ধনিয়া, আর কোনো স্পেশাল দিনে একটু শাহী গরম মশলা। এই চারটা জিনিস যেন একসাথে, ঝামেলাহীনভাবে হাতের কাছে থাকে — সেই ভাবনা থেকেই The Republic Spice Basic Combo।
এই কম্বোতে থাকছে শাহী গরম মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর ধনিয়া গুঁড়া — প্রতিটাই ১০০% খাঁটি, কোনো কৃত্রিম রং বা ভেজাল ছাড়া। বাজারে আলাদা আলাদা প্যাকেট খুঁজে বেড়ানোর দরকার নেই, একবারেই মাসের রান্নার বেসিক মসলার যোগান হয়ে যাবে।
মাসিক বাজারের লিস্টে যারা প্রতিবার এই চারটা আলাদা করে যোগ করেন, তাদের জন্য এই কম্বোটা সময় আর ঝামেলা দুটোই বাঁচাবে — আর যেহেতু একসাথে নিচ্ছেন, দামেও কিছুটা সুবিধা পাবেন।
Only logged in customers who have purchased this product may leave a review.









Reviews
There are no reviews yet.